রংপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১০ মে ২০২৬, ২১:২১ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুর জেলা প্রশাসন আয়োজিত ‘জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা- মে ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন ডেপুটি কমিশনার মোহাম্মদ রুহুল আমিন।
সভায় রংপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আকতার হোসেন ও মিঠাপুকুর-৫ আসনের সংসদ সদস্য মো. গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।
এসময় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন অটোস্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, জেল হাজতে মাদক নির্মূলে কঠোর নজরদারি ও কার্যক্রম পরিচালনা, পাড়া-মহল্লায় সক্রিয় মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসতে অভিযান জোরদার করা, মাদক, চুরি ও অপরাধ দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও শক্তিশালী করা, শহরের যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, বাজার মনিটরিং ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে তদারকি বৃদ্ধি, সরকারি দপ্তরে জনসেবার মান উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
সভায় প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
