দামুড়হুদায় নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ : ১১ মে ২০২৬, ২১:১৫ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীর পানিতে ডুবে আব্দুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান উপজেলার কানাইডাঙ্গা গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকালে শিশু আবদুর রহমান নিজ বাড়ির উঠানে খেলা করছিল। এর কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা আব্দুর রহমানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। দীর্ঘ এক ঘন্টা খোঁজাখুঁজির পর বেলা ১১টার দিকে বাড়ির পাশে ভৈরব নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
নিহত বাবা আব্দুল জব্বার জানান, ছেলে আব্দুর রহমান নিজ বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর তার মা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করা হয়। এরপর তার মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন বলেন, ঘটনাটি আমি শুনেছি।
