হাজীগঞ্জে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি সনদ বিতরণ

প্রকাশ : ১২ মে ২০২৬, ১৬:২৮ | অনলাইন সংস্করণ

  হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলীগঞ্জ দারুস সুন্নাহ মাদ্রাসায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি সনদ ও সম্মাননা প্রদান উপলক্ষে মঙ্গলবার (১২ মে) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির স্বপন, চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক সবুজ ভদ্র এবং হাজীগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আক্তার হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মামুন হোসেন মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্য দেন এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মোহতামিম মো. মাহমুদুল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা কারী জাকারিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম মজুমদার, মো. হাবিবুর রহমান, মাদ্রাসার শিক্ষা পরিচালক হাফেজ জসিম উদ্দিনসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।