শার্শায় পুলিশের অভিযানে ৭ আসামি গ্রেফতার

প্রকাশ : ১২ মে ২০২৬, ২০:৪৮ | অনলাইন সংস্করণ

  বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) রাতে শার্শা থানাধীন পৃথক তিনটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শার্শা থানা সূত্রে জানা যায়, উপপরিদর্শক মো. সবুজ গাজী, সহকারী উপপরিদর্শক মো. রবকুল ইসলাম, সহকারী উপপরিদর্শক মো. মিরাজুল ইসলাম, সহকারী উপপরিদর্শক মো. আহিদুজ্জামান, সহকারী উপপরিদর্শক জহুরুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক হযরত আলীর নেতৃত্বে সঙ্গীয় বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে এসব আসামিকে আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন— জিআর-১২৩/২৪ মামলার আসামি মো. কামাল হোসেন, জিআর-১৫৭/২৫ মামলার আসামি মো. আব্দুল আলিম (৩৫), সিআর-৫৮৫/২৫ মামলার আসামি মো. মোতালেব হোসেন ওরফে মুতালেব, পাঃ জারী-৩১৮/২৫ মামলার আসামি মো. সম্রাট, অর্থজারী-৭৩/২০২৫ মামলার আসামি মো. মিজানুর রহমান ও মো. আল মামুন রেজা এবং সিআর-৫১৬/২৫ মামলার আসামি মনজুয়ারা খাতুন (৩৪)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল। অভিযান শেষে তাদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।