বেগমগঞ্জে আইন-শৃঙ্খলা ও ঈদুল আজহা উপলক্ষ্যে বিশেষ সভা
প্রকাশ : ১৪ মে ২০২৬, ১৬:৪৬ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা ও ঈদুল আজহা উপলক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলা হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার কায়েসুর রহমান।
উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানায় ওসি সামছুজ্জামান, ভূমি কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা হাসান খায়ের, প্রকৌশলী আবুল খায়ের, নোয়াখালী সাংবাদিক ফোরাম সভাপতি মানিক সম্পাদক আমিরুল, সম্পাদক আমিরুল ইসলাম হারুন, মুক্তিযোদ্ধা জিনাহ মিয়া, নরোত্তম পুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান, আবেদ সাইফুল কালাম চেয়ারম্যান, শাহীন চেয়ারম্যান, নোমান চেয়ারম্যান, বাহারুল সুমন চেয়ারম্যান, ওহিদুর রহমান, মিঠু চেয়ারম্যান-সহ অনেকেই।
সাংবাদিক মানিক ভূঁইয়া বলেন, সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে ঈদুল আজহা উপলক্ষ্যে গরু ব্যবসায়ীদের নিরাপত্তা, হাট বাজার মনিটরিং, চুরি-ছিনতাই, মাদক, অবৈধ মাটি কাটার কথা উঠে আসে। জনসাধারণ উন্নয়নে চৌ-রাস্তায় পাবলিক টয়লেট নির্মাণ, গ্রামাঞ্চলে মাছ চাষ বৃদ্ধি ও জনসচেতনতামূলক প্রচারণা করে দেশীয় মাছ রক্ষায় সরকারের করণীয়, গ্রীষ্মকালে গাছ লাগানো জন্য প্রতি ইউনিয়নে প্রচারণা বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করা হয়। স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক আলোচনায় নরোত্তমপুর মরিয়ম রশিদ উচ্চ বিদ্যালয় ভবন নির্মাণে সংশ্লিষ্ট কর্মকর্তারা দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
