বেনাপোলে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক ২

প্রকাশ : ১৪ মে ২০২৬, ২০:১৬ | অনলাইন সংস্করণ

  বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোল পোর্টথানাধীন ধান্যাখোলা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৪৯ বিজিবি ও র‍্যাব-৬ সিপিসি-৩।

বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৩টায় র‌্যাব-৬, সিপিসি- ৩, যশোর ও ৪৯ বিজিবি-র যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২১৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক আসামিরা হলেন— বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি গ্রামের মৃত শফিকুলের ছেলে মিনহাজুল (৪৮) ও হায়দার আলীর ছেলে ইমরান (৩৪)।

সিপিসি-৩ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, র‍্যাব দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে। উদ্ধারকৃত ২১৭ বোতল ফেন্সিডিল উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে জব্দকৃত আলামতসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।