ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে মাদ্রাসা শিক্ষিকার মৃত্যু

প্রকাশ : ১৫ মে ২০২৬, ১৭:০৫ | অনলাইন সংস্করণ

  সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটু‌রিয়া উপজেলায় ব্যাটারিচালিত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক মাদ্রাসা শিক্ষিকার মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় সাটু‌রিয়া থেকে চামু‌টিয়া যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত মাদ্রাসা শিক্ষিকা রুপা আক্তার (২২) সাটু‌রিয়া সদর ইউ‌নিয়‌নের চামু‌টিয়া গ্রামের দে‌লোয়া‌র হো‌সে‌নের মে‌য়ে।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী এলাকায় তার শ্বশুর বাড়ি। স্বামী সৌ‌দি প্রবাসী হওয়ায় তিনি বাবার বা‌ড়ি উপজেলার চামু‌টিয়া এলাকায় থাকতেন এবং স্থানীয় এক‌টি ক‌্যা‌ডেট মাদ্রাসায় চাকরি ক‌রতেন। তার ১৫ মাস বয়সী একটি ছে‌লে সন্তান র‌য়ে‌ছে।

বৃহস্পতিবার বিকেলে শিশু সন্তানের জন্য সাটুরিয়া বাজার থে‌কে ওষুধ কি‌নে ব্যাটারি চালিত ভ্যানে বাড়ি যাচ্ছিলেন। পথে হঠাৎ গলার ওড়না ভ‌্যা‌নের চাকায় পে‌চি‌য়ে গলায় ফাঁস লেগে যায় তার। পরে আশঙ্কাজনক অবস্থায় সাটু‌রিয়া হাসপাতালে নিয়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেনকরেন

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, ভ্যান গাড়ির চাকায় ওড়না পেঁচিয়ে মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। পরিবার চাইলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।