চুয়াডাঙ্গায় ২০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

প্রকাশ : ১৬ মে ২০২৬, ২১:১৩ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হেলাল হোসেন সেতু (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) ভোরের দিকে তাকে আটক করা হয়। আটককৃত হেলাল হোসেন উপজেলার দৌলতদিয়ার গ্রামের আসাদুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরের দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে সদর থানার এসআই গোলাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দৌলতদিয়ার গ্রামের মিন্টু মিয়ার বসতবাড়ির সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে হেলাল হোসেন সেতুকে আটক করে।

পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটককৃত হেলাল হোসেন সেতুর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।