গাইবান্ধায় পিকআপ-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রকাশ : ১৯ মে ২০২৬, ২০:৩০ | অনলাইন সংস্করণ
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলায় পিকআপ-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। পরে আহতদের মধ্যে হাসপাতালে একজন মারা যান।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে উপজেলার খোলাহাটি ইউনিয়নের কুমারপাড়া-ঠাকুরের দীঘি এলাকার দারিয়াপুর সড়কে এ দুর্ঘটনা
নিহতরা হলেন— সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের আনালেরতাড়ি গ্রামের মাসুদুর রহমান দর্জির ছেলে আব্দুর রাজ্জাক রোস্তম (৩৩) এবং সুন্দরগঞ্জের শ্রীপুর ইউনিয়নের ছাতনাবাড়ি গ্রামের বাবু বাশারের ছেলে অটোরিক্সা চালক ফরিদ মিয়া (৪৭)।
স্থানীয়রা জানায়, খোলাহাটি ইউনিয়নের কুমারপাড়া-ঠাকুরের দীঘি এলাকার দারিয়াপুর সড়কে মঙ্গলবার সকাল ১০টার দিকে মুরগি পরিবহনের একটি পিকআপ ভ্যান চাকা বাস্ট হলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত যাত্রীবাহী অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে আব্দুর রাজ্জাক নামে একজন নিহত ও এক শিশু ধর্মপুর কলেজের সাবেক অধ্যক্ষ সামিউল ইসলাম এবং নারীসহ ৪ জন আহত হয়। এসময় অটোরিক্সা ও পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে গুরুতর আহত ফরিদ মিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাদেরকে রংপুর মেডিকেল হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আনা হয়েছে এবং আহতদের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘাতক পিকআপটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
