ভূমিসেবা মেলা উপলক্ষ্যে হাজীগঞ্জে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশ : ১৯ মে ২০২৬, ২১:৫৪ | অনলাইন সংস্করণ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জে তিন দিনব্যাপী (১৯ মে-২১ মে) ভূমিসেবা মেলার উদ্বোধন এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হাজীগঞ্জ উপজেলা ভূমি অফিস আয়োজিত ভূমি বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষণীয় এবং সচেতনমূলক সভা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতি হিসেবে ভূমিসেবা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।
এসময় বক্তব্য রাখেন, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন।
উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ি, সহকারী প্রধান শিক্ষক মো. আকবার হোসেন, সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান তুহিন, অতিথিসহ উপজেলা ভূমি অফিসের কানুনগো আশফাকুর রহমান, সার্ভেয়ার মো. শওকত জামান, পৌর ভূমি কর্মকর্তা মো. আনিছুর রহমান মুন্সী-সহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হাজীগঞ্জ উপজেলা ভূমি অফিস আয়োজিত (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ দিন সকালে তিন দিনব্যাপী (১৯ মে-২১ মে) আনুষ্ঠানিকভাবে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।
