রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের মাঝে চেক বিতরণ

প্রকাশ : ২০ মে ২০২৬, ১৫:২৮ | অনলাইন সংস্করণ

  রাঙামাটি প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে রাঙামাটি পার্বত্য জেলা সড়ক নিরাপত্তা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের পরিবার ও আহত আটজনের মাঝে মোট ২৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ নাজমা আশরাফী।

সভা শেষে সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের পরিবারকে মোট ২০ লাখ টাকা এবং আহত আটজনকে এক লাখ টাকা করে মোট ৮ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

আহতদের মধ্যে রয়েছেন পুষ্পিতা সাহা, অনিন্দিতা ভৌমিক, কানিজ সুমারিয়া ইসলাম চেরি, সুমনা বিশ্বাস, চন্দ্রিকা মন্ডল, সাদিয়া রহমান, তনুশ্রী রায় ও বর্ণা রানী কুন্ডু পূজা।

নিহতদের পক্ষে ঝর্ণা রাণী চাকমার সন্তান পিন্টুময় চাকমা, সবিতা চাকমার সন্তান সুশীল চাকমা, কেমি চাকমার স্বামী অংচিং মারমা এবং রুবিনা আফসানার বাবা মো. আব্দুর রহমান চেক গ্রহণ করেন।

এসময় সড়ক নিরাপত্তা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।