গজারিয়ায় অধিকাংশ কারখানা খাস জমিতে নির্মাণ হয়েছে: এমপি কামরুজ্জামান
প্রকাশ : ২১ মে ২০২৬, ১৫:১৭ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ ৩ আসনের এমপি কামরুজ্জামান রতন বলেছেন, মুন্সীগঞ্জের গজারিয়ায় অধিকাংশ কল-কারখানা খাস জমির উপর নির্মাণ করা হয়েছে, যা ঠিক হয়নি। জমি দখলকারীদের বিরুদ্ধে আমার সব সময় শক্ত অবস্থান থাকবে। কে জমি দখল করলো সে যদি বিএনপির কেউ হয় তাকেও আমি চিনব না। আমি চিনব তারেক রহমানের নির্দেশনা কে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম চ্যাঞ্জেস, ডেভেলপমেন্ট এন্ড ওয়ে ফরোয়ার্ড শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক সৈয়দা নুর মহল আশরাফির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, প্রেসক্লাবের সম্পাদক গুলজার হোসেন, অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
