দামুড়হুদায় অর্ধডজন মামলার আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার

প্রকাশ : ২১ মে ২০২৬, ১৯:৩৩ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঠালতলা নামক স্থান থেকে রামদা (চাপাতি)-সহ অর্ধ ডজন মামলার আসামি শিমুল (৩৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১টায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শিমুল উপজেলার দর্শনা পৌরসভার পরানপুর গ্রামের আব্দুল জলিল কেমিস্টের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন নেতৃত্বে সঙ্গীও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জয়রামপুর কাঠালতলা নামকস্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে রামদা (চাপাতি) উদ্ধার কআ হয়েছে। 

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত শিমুলের বিরুদ্ধে দামুড়হুদা ও দর্শনা থানায় ৫টি মামলা রয়েছে।