নোয়াখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ
প্রকাশ : ২২ মে ২০২৬, ২১:০০ | অনলাইন সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন রোগীর চিকিৎসা ও ডায়াবেটিস বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পেইন, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ মে) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার ছয়ানী ইউনিয়নের রুদ্রপুর এলাকার কিবরিয়া মাস্টার বাড়িতে এ আয়োজন করা হয়।
বেগমগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলে আকবর খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুর রহমান, বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, নোয়াখালী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আলম আজাদ এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ।
আয়োজকরা জানান, ফ্রি মেডিকেল ক্যাম্পে ছয়ানী ইউনিয়নের প্রায় ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করা হয়। ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিল নোয়াখালী ডায়াবেটিক সমিতি।
কর্মসূচিতে সহযোগিতা করেছে বেক্সিমকো ফার্মা, ইনসেপ্টা ও স্কয়ার।
