কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
প্রকাশ : ২২ মে ২০২৬, ২২:১৫ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেছেন, সরকার কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে খাদ্যবান্ধব নীতির আওতায় সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করছে। এতে কৃষকরা লাভবান হবেন এবং খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
শুক্রবার (২২ মে) দুপুর ১২টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে দাউদপুর এলএসডি ও ভাদুরিয়া এলএসডিতে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখখেরল ইসলাম, বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলাইমান ইসলাম মেহেদী, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াসসহ অনেকে।
