সিরাজগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

প্রকাশ : ২৫ মে ২০২৬, ১৮:২৬ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

ঈদ উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ১ হাজার টাকা করে এ অর্থ বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে দুস্থদের হাতে এ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান।

তিনি বলেন, অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রকৃত দুস্থ ও অসহায়দের তালিকা তৈরি করে এ অর্থ বিতরণ করা হচ্ছে। জনপ্রতি ১ হাজার টাকার এ সহায়তা তাদের ঈদ উদযাপনে সহায়ক হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিএনপি নেতা স ম আফসার আলী, এ টি এম আমিনুর রহমান টুটুল, প্রফেসর দুলাল হোসেন, সাইদুর রহমান সবুজ, আবুল হোসেন, সাইফুল ইসলাম খন্দকার, খন্দকার শাহাদত হোসেন, হাসান মির্জা গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।