সিরাজগঞ্জে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশ : ২৬ মে ২০২৬, ১৯:৪৭ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজামালকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের লালচান আকন্দের ছেলে।

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ওই গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে ওয়ারেন্টভুক্ত ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, শাহজামাল দীর্ঘদিন ধরে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে পলাতক ছিলেন। পুলিশের নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।