চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

প্রকাশ : ২৬ মে ২০২৬, ২১:৪০ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের বাঁশবাড়ীয়া কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে ৮ পিস নিষিদ্ধ ঘোষিত ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সজীব (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক সজীব উদয়পুর গ্রামের হাসিবুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৬ মে) বেলা ২টার দিকে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের বিশেষ মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়।

অভিযানটি পরিচালনা করেন হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের এএসআই সোহেল ও এএসআই রেজা। এ সময় তাদের সঙ্গে সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশবাড়ীয়া কবরস্থান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে সজীবকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৮ পিস নিষিদ্ধ ঘোষিত ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।