চুয়াডাঙ্গায় ১২ বোতল বাংলা মদসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ : ২৭ মে ২০২৬, ১৬:১৫ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার সদর উপজেলার সাতগাড়ি এলাকা থেকে ১২ বোতল বাংলা মদসহ এনামুল শাহ (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত ৯টার দিকে তাকে আটক করা হয়। আটক এনামুল শাহ সদর উপজেলার সাতগাড়ি গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে থানার এসআই অনুজ কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর শহরের সাতগাড়ি এলাকায় অভিযান চালান।
এ সময় এনামুল শাহকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ১২ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আটক এনামুল শাহকে বুধবার সকালে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
