মির্জাগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বিএনপির খাবার বিতরণ
প্রকাশ : ৩১ মে ২০২৬, ২১:০৩ | অনলাইন সংস্করণ
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অসহায়, দুস্থ, গরিব ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
রোববার (৩১ মে) বিকেল ৫টায় মির্জাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বাকেরগঞ্জ-মির্জাগঞ্জ-বরগুনা মহাসড়কের সুবিদখালী বাজার সেতুর ওপর এ খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় প্রায় এক হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন নান্নু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল্লাহ পিন্টু, সহ-সভাপতি আইয়ুব আলী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সিসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
