সিরাজগঞ্জে নিখোঁজের ২৬ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১
প্রকাশ : ০১ জুন ২০২৬, ২২:৪১ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা গ্রামের কিশোরী পলি কুমারী ভৌমিক (১৭) নিখোঁজের ২৬ দিন পর উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের বেলি রানী ভৌমিকের মেয়ে। এ ঘটনায় একই উপজেলার কয়রা গ্রামের আলাউদ্দিনের ছেলে রবিউল আলমকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৫ মে রহস্যজনকভাবে নিখোঁজ হয় ওই কিশোরী। নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় পরদিন রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি নম্বর-২৯২, তারিখ: ০৬-০৫-২০২৬।
জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১ নম্বর কাটাবাড়ী এলাকায় কিশোরীর অবস্থান শনাক্ত করে। পরে রোববার সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এ সময় এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিউল আলমকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
