সিরাজগঞ্জে শীর্ষ ডাকাতসহ ৬ আসামি গ্রেফতার
প্রকাশ : ০২ জুন ২০২৬, ২১:১৭ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শীর্ষ ডাকাতসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, উপজেলার কোদলা গ্রামের কুখ্যাত ডাকাত আক্তার মন্ডল (৫০), বন্দিহার গ্রামের আবু তালেব (২৮), চান্দাইকোনা গ্রামের রেজাউল করিম (৪০), জাকারিয়া (৩০), চর ব্রাহ্মণবাড়িয়া গ্রামের রিপন (২৩) ও নিঝুরি উত্তরপাড়া গ্রামের ভুট্ট খলিফা (৩৮)।
রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর দিকনির্দেশনায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
এ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ওই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
