সিরাজগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ২০:১৮ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চাঞ্চল্যকর মানসিক প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি শান্তকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা। সে ওই উপজেলার পূর্ব লক্ষীকোলা গ্রামের বেল্লাল হোসেনের ছেলে।

র‌্যাব-১২’র কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৬ এপ্রিল সকালে প্রতিবন্ধী শিশুটি স্কুলে যাচ্ছিল। এ সময় শান্ত তাকে ফুসলিয়ে ও টাকার প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ব্যাপারে ওই শিশুর বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার নলকা এলাকায় অভিযান চালানো হয়। এ অভিযানে মামলার প্রধান আসামি শান্তকে গ্রেফতার করা হয়েছে।