চুয়াডাঙ্গায় পৃথক এলাকায় অভিযানে গ্রেপ্তার ৫
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১৮:৪৩ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার শহরের এতিমখানা পাড়ার আকরাম হোসেনের ছেলে আকাশ আহমেদ (২৫), নুরনগর কলোনি পাড়ার আবুল কাশেমের ছেলে অন্তর আলী (২৫), সুমিরদিয়া পাড়ার মৃত আক্কাস আলীর ছেলে হাসিবুল রহমান শিপন (৩০), বাগানপাড়ার মিনহাজ উদ্দিনের ছেলে শান্ত ইসলাম (২৯) এবং বাগেরহাট জেলার মংলা থানার জয়মনি গ্রামের আক্কাস আলীর ছেলে আলি আকবর সুমন (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে চুয়াডাঙ্গা থানার ওসি মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের পৃথক দুটি দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তারা দীর্ঘদিন পলাতক ছিলেন। তাদের বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
