জীবননগরে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ২

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ২০:১১ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) ভোরের দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মেদিনীপুর গ্রামের মৃত ফজলু রহমানের ছেলে নজরুল ইসলাম (৪৪) এবং কয়া গ্রামের সাহাবুল হোসেনের ছেলে বিপ্লব হোসেন (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরের দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে জীবননগর থানার ওসি সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা-সহ বিভিন্ন মামলা রয়েছে। তাদেরকে বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।