সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ২০:৩৭ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মণ্ডল, বাগবাটি ইউপির ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক, সহ-সভাপতি শুকুর মাহমুদ এবং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য রাব্বি।
সদর থানার ওসি রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় তাদের গ্রেফতার করা হয়।
এদের মধ্যে মোয়াজ্জেম হোসেন ২০২৪ সালের ৪ আগস্ট সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরীর বাসায় অগ্নিসংযোগ এবং ২ ছাত্রকে পুড়িয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
শুক্রবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
