দিনাজপুরে আইইবি’র নবনির্মিত ভবনের উদ্বোধন

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ২১:২৬ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

ফিতা কেটে, বেলুন উড়িয়ে ও ফলক উন্মোচনের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) দিনাজপুর কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে দিনাজপুর শহরের উপশহরে নতুন ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট ও রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু।

উদ্বোধনী অনুষ্ঠানের পর আইইবি’র সদস্যদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আইইবি দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মাহবুবুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি আইইবি’র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খান মনজুর মোরশেদ, প্রকৌশলী শেখ আল আমিন, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, প্রকৌশলী এ.টি.এম. তানবীর-উল হাসান তমাল এবং আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী সাব্বির মোস্তফা খান।

এছাড়াও বক্তব্য রাখেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী প্রকৌশলী নুর ইসলাম তুষার, কুমিল্লা আইইবি কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল রাজ্জাক, কেন্দ্রীয় ভিসি আব্দুল আল মামুন, সহকারী সম্পাদক সাব্বির আলম ওসমানী, কেন্দ্রীয় সম্পাদক আসাদুজ্জামান চুন্নু এবং হাবিপ্রবির আইটি ইঞ্জিনিয়ার মো. সৈকত আলী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইইবি’র সম্পাদক মাসুদুর রহমান এবং হাবিপ্রবির শিক্ষক মিজানুর রহমান।

এছাড়াও ৫ জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষে নতুন ভবন চত্বরে লিচু, আমসহ বেশ কয়েকটি গাছ রোপণ করেন অতিথিরা।