মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১৭:৪২ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও মুন্সীগঞ্জ পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতামূলক র্যালি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসন ও মুন্সীগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমা নাহার, মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু ও সাধারণ সম্পাদক গোলজার হোসেন প্রমুখ।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে শেষ হয়।
এ সময় বক্তারা ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
