কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ২২:২৪ | অনলাইন সংস্করণ
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
লালমাই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় একটি যাত্রীবাহী অটোরিকশা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ধরে উল্টো পথে আসছিল। এ সময় কুমিল্লা অভিমুখী দ্রুতগতির ‘শাহ আলী পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে সরাসরি চাপা দেয়। বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ সময় আরও একজন গুরুতর আহত হন।
খবর পেয়ে লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এছাড়া গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গনী জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বাহ্যিক পোশাকে ধারণা করা হচ্ছে, তারা পেশায় দিনমজুর এবং তাদের বাড়ি রংপুর অঞ্চলে হতে পারে।
