সিরাজগঞ্জে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১৭:২৭ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চড়ুইমুড়ি গ্রামে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক রকিবুল ইসলামের (২৫) মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের দুলাল হোসেনের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার বিকেলে গরুর খাবারের জন্য পাশের একটি খোলা মাঠে ঘাস কাটতে যান ওই কৃষক। এ সময় হালকা বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে কোনো অভিযোগ না থাকায় রাতেই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
