সিরাজগঞ্জে ফুলজোর নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ২০:২৫ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ফুলজোর নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সন্ধ্যার দিকে সলঙ্গা থানার সাহেবগঞ্জ-নলছিয়া এলাকায় ফুলজোর নদীতে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে।
