
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন সীমান্তবর্তী শ্যামপুরে বজ্রপাতে ৩ জন নারী গুরুতর আহত হয়েছে। এ সময় একটি হালের বলদ নিহত হয়েছে।
আজ রবিবার (৭ জুন) সন্ধ্যা ৭ টায় দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন, উপজেলার শ্যামপুর গ্রামের বক্স মিয়ার স্ত্রী মহিমা খাতুন (৫২), রাশেদুলের স্ত্রী আফসানা বেগম (২২) ও শাকিলের স্ত্রী রাবেয়া খাতুন (২৫)। আহতদের মধ্যে মহিমার অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা রাতে উপজেলার শ্যামপুর গ্রামের সেন্টু বাড়ির ছাদের উপর বজ্রপাতের ঘটনা ঘটে। এতে সেন্টুর গোয়ালে থাকা একটি হালের বলদ নিহত হয়। এরপর পার্শ্ববর্তী বাড়ির উঠোনে থাকা মহিমা খাতুন, আফসানা বেগম ও রাবিয়া খাতুন। গুরুতর আহত হয়।
তাদেরকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। মহিমার অবস্থা অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
সেন্টু মিয়া জানান, সন্ধ্যায় আমার বসতবাড়ির ছাদের উপর বজ্রপাতের ঘটনা ঘটে। এতে আমার একটি গরু ও আমার পার্শ্ববর্তী বাড়ির তিনজন নারী গুরুতর আহত হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমেল রানা জানান আমি ঘটনাটি শুনেছি।