সিরাজদিখানে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণে ইউএনও’র নির্দেশ

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ২১:১২ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেছেন উপজেলা প্রশাসন।

বিভিন্ন গণমাধ্যমে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড নিয়ে প্রতিবেদন প্রকাশের পর সোমবার (৮ জুন) বেলা ১২টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকার বিভিন্ন স্থানে স্থাপিত ঝুঁকিপূর্ণ বিলবোর্ড পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ।

এ বিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, কর্তৃপক্ষকে দ্রুত এসব ঝুঁকিপূর্ণ বিলবোর্ড সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিলবোর্ডগুলো অপসারণ করা না হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।