দামুড়হুদায় রাতভর পুলিশের অভিযান, নারীসহ আটক ৫

প্রকাশ : ১০ জুন ২০২৬, ২০:২১ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জুন) গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বুধবার দুপুরে তাদের চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- দর্শনা থানার বলদিয়া গ্রামের ইউনুস আলীর স্ত্রী রিমা খাতুন (৪৪), চাকুলিয়া গ্রামের আসাদুল ইসলামের ছেলে বিপ্লব ওরফে বিপুল (২৫), দর্শনা শহরের শান্তিপাড়া এলাকার মৃত টুকু মিয়ার ছেলে জসিম মিয়া (৪৩), পারকৃষ্ণপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে রতন আলী (২৬) এবং দক্ষিণ চাঁদপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে শাহাদাত হোসেন লিমন (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হিমেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হিমেল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।