সিরাজগঞ্জে গ্রাম আদালতের সেবা নিয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন
প্রকাশ : ১১ জুন ২০২৬, ২১:২৪ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম।
ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলহাজ্ব মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম, গ্রাম আদালত চেয়ারম্যান এম. সাহারুল হক সাচ্চু, মিজানুর রহমান বাবু, রইচ উদ্দিন হিরা, আনোয়ার হোসেন রানা, ইউপি সদস্য রফিকুল ইসলাম, জাকারিয়া হোসেন, শাহ আলম সরকার ও মাহমুদুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন লুচি আক্তার, সালমা বেগম প্রমুখ।
