মুন্সীগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশ : ১২ জুন ২০২৬, ১৮:৫০ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে কয়েক শতাধিক ব্রাজিল সমর্থকের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছে। শুক্রবার বিকেলে শহরের দেওভোগ এলাকা থেকে শোভাযাত্রাটি বের হয়।

পরে এটি শহরের কাচারি, সুপারমার্কেটসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় কয়েক শতাধিক ব্রাজিল সমর্থক অংশ নেন।

সবুজ-হলুদ পতাকা, ঢাক-ঢোল ও উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে পুরো শোভাযাত্রা।

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে নিজেদের সমর্থনের জানান দিতেই এ আয়োজন করেন ব্রাজিল সমর্থকরা।