বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটে ভারত থেকে ফিরলেন ১৪ বাংলাদেশি
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১৫:৩৩ | অনলাইন সংস্করণ
বেনাপোল প্রতিনিধি

পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারতে অবস্থান করার দায়ে বাংলাদেশি ১৪ জন নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাদের হস্তান্তর করা হয়।
ইমিগ্রেশনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করা হয়।
পরে বেনাপোল পোর্ট থানা থেকে তাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তাদের বাড়ি সুনামগঞ্জ ও যশোর জেলায়। তাদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছেন।
ফেরত আসা জামিল উদ্দিন বলেন, ২০২৩ সালের ১২ ডিসেম্বর দালালের মাধ্যমে রাতের আঁধারে পাসপোর্টবিহীনভাবে ভারতে গিয়ে পাঞ্জাবে অবস্থান করি। পরে ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি পাঞ্জাব পুলিশ আমাকে আটক করে পাঞ্জাব সেন্ট্রাল জেলে পাঠায়। দীর্ঘ ২ বছর ৪ মাস কারাভোগ শেষে আজ দেশে ফিরেছি।
