সিরাজগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ২২:২৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা এলাকার এক শিশু স্কুলছাত্রী (১১) ধর্ষণের শিকার হয়েছে। সে একই এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ধর্ষক আবু হানিফ শেখকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সে ওই গ্রামের আবু বক্করের ছেলে।
সলঙ্গা থানার ওসি আসলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত হানিফ শেখ স্কুলছাত্রীকে রোববার বিকেলে ডেকে নিয়ে একই গ্রামের একটি পরিত্যক্ত ঘরে জোরপূর্বক ধর্ষণ করে।
এ সময় শিশুটি চিৎকার করলে তার পরিবারের লোকজন এসে তাকে আটক করে এবং ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে।
এমন ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর আগেও সে ওই শিশুকে একাধিকবার ধর্ষণের ঘটনায় লিপ্ত হয়েছে। এ ঘটনা কাউকে না জানানোর জন্য ওই শিশুকে প্রাণনাশের হুমকিও দেয়া হয়।
একপর্যায়ে ওই শিশুর শারীরিক পরিবর্তন ও অসুস্থতা বুঝতে পারে তার মা এবং এ বিষয়ে তার মাকে এ ঘটনা সম্পর্কে বিস্তারিত জানায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।
