রংপুর মহানগরীতে বিশেষ অভিযানে ১৫ আসামি গ্রেফতার
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ২১:১৯ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, চুরি-ছিনতাই প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড দমন, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রম পরিচালনা করে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট এসব আসামিকে গ্রেফতার করে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে হারাগাছ থানার পৃথক অভিযানে ৭ জন, তাজহাট থানার অভিযানে ২ জন, হাজীরহাট থানার অভিযানে ১ জন এবং মাহিগঞ্জ থানার অভিযানে ১ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়া হরগোবিন্দ ফতা গ্রামে অশালীন ভাষা ব্যবহার ও মারমুখী আচরণের অভিযোগে আরও ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
