দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক ১

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১৫:৫৮ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন দক্ষিণ চাঁদপুর গ্রাম থেকে ৩০ পিস ইয়াবাসহ এনামুল হক ওরফে বিপুল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ২টার দিকে তাকে আটক করা হয়। আটক এনামুল হক উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে দর্শনা থানার ওসি নজরুল ইসলামের নেতৃত্বে এসআই সাইফুল মোল্লা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামে অভিযান চালান।

এ সময় এনামুল হক ওরফে বিপুলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক এনামুল হক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। তাকে দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।