সিরাজগঞ্জে ১ হাজার ৯৫০ ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১৯:৪৯ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ সালমানকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা। সে কক্সবাজার সদর উপজেলার ডিককুল উত্তর পাড়া গ্রামের মোহাম্মদ ইসহাকের ছেলে।

র‌্যাব-১২’র উপ-অধিনায়ক মেজর মো. ফারহান-উজ-জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।