চবি ব্যাংকিং অ্যান্ড ইনসুরেন্স বিভাগের আয়োজনে বাজেট ফেস্ট অনুষ্ঠিত

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ২১:৪৫ | অনলাইন সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনসুরেন্স বিভাগের ১২তম ব্যাচের উদ্যোগে ‘বাজেট ফেস্ট’ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় ব্যবসায় প্রশাসন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ সালেহ্ জহুর এবং ড. মুহাম্মদ হাসমত আলী।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আজকের এ চমৎকার আয়োজনে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আগামী অর্থবছরে সরকারের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট আমাদের জিডিপির প্রায় ১৩.৭ শতাংশ। এই বিশাল অঙ্কের অর্থ সরকার কীভাবে বরাদ্দ করছে এবং এর প্রভাব কী হতে পারে, তা বিশ্লেষণ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই ‘বাজেট ফেস্ট’-এর মাধ্যমে আপনারা যে বিশ্লেষণ করতে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়।

তিনি অনুষ্ঠানের সফলতা কামনা করেন এবং উদ্বোধন ঘোষণা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ একটি আয়োজন। তিনি প্রস্তাবিত বাজেটের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং অনুষ্ঠানের সফলতা কামনা করেন।

এসময় বক্তব্য রাখেন ড. মুহাম্মদ আলমগীর এবং ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকিং অ্যান্ড ইনসুরেন্স বিভাগের সভাপতি মো. আবু বকর সিদ্দিক। সঞ্চালনা করেন ব্যাংকিং অ্যান্ড ইনসুরেন্স বিভাগের প্রভাষক ও অনুষ্ঠানের আহ্বায়ক মো. মুফিদুর রহমান এবং রাবেয়া আক্তার।

এসময় বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ, আয়োজকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।