সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা বাবুল শেখ গ্রেপ্তার

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১৮:০৬ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের পদচ্যুত চেয়ারম্যান ও (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগ নেতা বাবুল শেখ (৪০) বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ২০১৮ সালের ১২ ডিসেম্বর ওই উপজেলার বিনোদপুর বাজারে নির্বাচনী পথসভায় অংশ নিতে যান বিএনপির প্রার্থী আবদুল মান্নান তালুকদার। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা তার ওপর সশস্ত্র হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। এতে বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়।

এ ঘটনায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হওয়ার অভিযোগে ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান বাদী হয়ে সাবেক এমপি ডা. আব্দুল আজিজসহ আওয়ামী লীগের ৯৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।

এ মামলায় শুক্রবার ভোররাতে তাড়াশ পৌর শহরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।