হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
প্রকাশ : ২০ জুন ২০২৬, ২০:০৩ | অনলাইন সংস্করণ
চাঁদপুর প্রতিনিধি

কোরআনের হাফেজদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশন’-এর তিন বছর মেয়াদি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান সভাপতি এবং মাওলানা নুরুল ইসলাম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) দিনগত রাতে চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডস্থ আল-আমিন মডেল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগের হলরুমে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে (২০২৬-২০২৮) কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আজাদ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মাওলানা আনম ফখরুল ইসলাম মাছুম, সহ-সভাপতি হাফেজ মাওলানা জাকির হোসাইন খান ও হাফেজ মাওলানা আব্দুল করিম, সিনিয়র যুগ্ম সম্পাদক হাফেজ ওমর ফারুক, যুগ্ম সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক হাফেজ নেয়ামত উল্লাহ, কোষাধ্যক্ষ হাফেজ আলাউদ্দীন গাজী, শিক্ষা সম্পাদক হাফেজ মাহমুদুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ আবুল হোসাইন, প্রচার সম্পাদক মোসাদ্দেক আল আকিব, সহ-প্রচার সম্পাদক হাফেজ বেলাল হোসাইন, ওলামা বিভাগীয় সম্পাদক হাফেজ মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফেজ মাহবুব আলম এবং বিদেশ বিষয়ক সম্পাদক হাফেজ জসিম উদ্দিন।
কর্মপরিষদের সদস্যরা হলেন— হাফেজ মাওলানা ইসমাইল হোসেন আজাদ, মাওলানা আফছার উদ্দিন মিয়াজী, হাফেজ মো. মাসুদ আলম ও হাফেজ হাফিজ আহমদ।
সম্মেলনে সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য অহিদুর রহমান খান উৎপল, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হাফেজ আব্দুল করিম, কোষাধ্যক্ষ আলাউদ্দীন গাজী এবং পীরজাদা খাজা তানভীর।
সম্মেলনের শেষ পর্বে জেলা কমিটি, চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। জেলার অন্যান্য উপজেলা কমিটিগুলো সুবিধাজনক সময়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানান ফাউন্ডেশনের নেতারা।
সরকার কর্তৃক নিবন্ধিত এই গবেষণা ফাউন্ডেশন ১৯৯৮ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে জেলায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি ইসলামের প্রচার-প্রসারে কাজ করে আসছে।
