হাজীগঞ্জ পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী টিটুর গণসংযোগ
প্রকাশ : ২১ জুন ২০২৬, ১৫:৫১ | অনলাইন সংস্করণ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

স্মার্ট ও পরিকল্পিত হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণের নির্বাচনী অঙ্গীকার নিয়ে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
শনিবার (২০ জুন) পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গাজী বাড়ি জামে মসজিদে আসর নামাজ আদায়ের পর থেকে পৌর এলাকার মকিমাবাদে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
লিফলেট বিতরণকালে অ্যাডভোকেট টিটু পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, “স্মার্ট ও পরিকল্পিত হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণ এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে আমি কাজ করতে চাই।”
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তার সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন। তারা আগামী দিনে পৌরবাসীর বাড়ি-বাড়ি গিয়ে অ্যাডভোকেট টিটুর পক্ষে জনমত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. মাসুদ আলম বাদল মুন্সী বলেন, “অ্যাডভোকেট টিটু ভাই দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাই আসন্ন পৌর নির্বাচনে তাকে মেয়র হিসেবে দেখতে চান পৌরবাসী।”
লিফলেট বিতরণ শেষে অ্যাডভোকেট টিটু হাজীগঞ্জ পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আহসান উল্লাহ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আবদুর রশিদ, দেলোয়ার হোসেন দিলু, জামাল মিয়া, বাবুল মিয়া, হাজীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহম্মেদ বিন শাহেন শাহ, ৫ নম্বর ওয়ার্ড যুবদল নেতা ইয়াসিন কাজী, শরীফ হোসাইন জুম্মান, ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. ইব্রাহিমসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
