বোয়ালমারীর নতুন ওসি হিসেবে দায়িত্ব নিলেন মোস্তাফিজুর রহমান

প্রকাশ : ২১ জুন ২০২৬, ১৯:৫২ | অনলাইন সংস্করণ

  বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. মোস্তাফিজুর রহমান।

শনিবার (২০ জুন) তিনি নতুন কর্মস্থল বোয়ালমারী থানায় যোগদান করেন। এর পূর্বে তিনি মানিকগঞ্জ জেলায় হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

মোস্তাফিজুর রহমান ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক (এসআই) পদে যোগদান করেন।

তিনি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ছয়না গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। তিনি মাদারীপুর পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, চরমুগুরিয়া কলেজ থেকে এইচএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

বোয়ালমারী থানার নতুন ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এই থানাকে একটি শান্তির জনপদে পরিণত করতে এলাকার সবার সহযোগিতা নিয়ে কাজ করে যাব, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অনলাইন জুয়ামুক্ত রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।