বদরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন পরিদর্শন করলেন এমপি এটিএম আজহার
প্রকাশ : ২১ জুন ২০২৬, ২২:৫৫ | অনলাইন সংস্করণ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বদরগঞ্জ স্টেশন পরিদর্শন করেছেন রংপুর-২ (বদরগঞ্জ–তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) এটিএম আজহারুল ইসলাম।
রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে তিনি বদরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে পৌঁছালে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে স্বাগত জানান।
পরিদর্শনকালে এমপি এটিএম আজহার স্টেশনে ব্যবহৃত অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জাম ঘুরে দেখেন। এ সময় তিনি দুর্ঘটনাকবলিত মানুষের কাছে দ্রুত ও কার্যকর সেবা পৌঁছে দিতে ফায়ার সার্ভিস সদস্যদের প্রতি আহ্বান জানান।
পরে তিনি স্টেশনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। ফায়ার সার্ভিসের কার্যক্রম পরিচালনায় বিদ্যমান সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়ে শুনে সেগুলোর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আঞ্জুমান সুলতানা, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান কবির, নায়েবে আমির শাহ মুহাম্মাদ রুস্তম আলী এবং উপজেলা সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম।
