সিরাজগঞ্জ–বগুড়া রেলপথে রায়পুর জংশনের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রকাশ : ২২ জুন ২০২৬, ০০:৩৩ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ–বগুড়া রেলপথে রায়পুর স্টেশনকে জংশন করার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে রেল বাঁচাও আন্দোলন। রোববার দুপুরের দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।

জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।

এ সময় জেলা রেল বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুব-এ-খোদা টুটুল, সদস্য সচিব তারিকুজ্জামান টরিক, জেলা বাসদের আহ্বায়ক নব কুমার, জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, অ্যাডভোকেট মিথুন রহমান, সাংবাদিক স্বপন চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে পাঁচটি পয়েন্টে রায়পুর জংশনের সঙ্গে সংযোগ স্থাপনের সম্ভাব্য সুফল ও যৌক্তিকতা তুলে ধরে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করা হয়।