হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ সম্পন্ন

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১৫:৫৬ | অনলাইন সংস্করণ

  হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম ঐতিহ্যবাহী হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত বৃহস্পতিবার (২৫ জুন) অত্র বিদ্যালয়ের হলরুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও ইউএনও মোঃ ইবনে আল জায়েদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক মো. আকবার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ-এর হিসাববিজ্ঞান বিভাগের প্রধান মো. রাশেদ গাজী এবং বিদ্যালয় এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি নজরুল ইসলাম।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান তুহিন, সিনিয়র শিক্ষক মো. ইউনুছ মিয়া এবং শিক্ষক প্রতিনিধি মো. জহিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন অভিভাবক মো. আনোয়ার হোসেন খোকন, অভিভাবকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রীরা।