হাজীগঞ্জে বিএনপি নেতার মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণা

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১৭:৩২ | অনলাইন সংস্করণ

  হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

‘মাদককে না বলুন’, ‘মাদক ছাড়ো, নতুবা এলাকা ছাড়ো’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মান্নান-এর উদ্যোগে, সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় মাদকবিরোধী জনসচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

সচেতনতামূলক প্রচারণা হাজীগঞ্জ পৌর ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ রেলস্টেশন থেকে শুরু হয়ে গাইনবাড়ি, হাজী জালাল উদ্দীন মুন্সী বাড়ি, দরগা বাড়ি, শেখ বাড়ি, জমিদার বাড়ি, আতুড়িয়া মসজিদের পাশ দিয়ে মজুমদার বাড়ি হয়ে রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার সচেতন মহল জনসচেতনতা ও কল্যাণমূলক কর্মকাণ্ডে ওয়ার্ড বিএনপি নেতা মোঃ আব্দুল মান্নান-এর এ মহৎ উদ্যোগকে স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক আলহাজ্ব মোঃ হারুনুর রশিদ বেপারী, সমাজসেবক মোঃ নুরুল আমিন, আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী আকবার হোসেন, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অভিভাবক প্রতিনিধি হাজী মোঃ মোস্তফা, ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ খোরশেদ আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ বিন শাহেন শাহ, ছাত্রদল নেতা ইব্রাহিম, রিপন-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এতে অংশ নেন।